মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব রাজনৈতিক দলকে চিঠি দেবে ট্রাইব্যুনাল

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের সব রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, বিভিন্ন অপরাধে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আশ্রয় বা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে বিচারিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে গুমের অভিযোগসংক্রান্ত মামলার তদন্ত চলমান রয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।