তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম জানান, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়।

রাতের অভিযানে থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে বিজিবি। সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় মাদকের চালান ফেলে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগের ভেতর থেকে মোট ৪ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।