Oplus_131072

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ থেকে ৪৮ জন, ওয়ারী থেকে ৬৪ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৬৭ জন রয়েছেন।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী জব্দ ও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেন্সিডিল।
এ ছাড়া দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, চার লিটার পেট্রোল ও ১৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে ডিএমপি।
