শাপলা চত্বর হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

লেখক:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পেছানো হয়েছে। নতুন করে আগামী ১ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) সকালে মামলার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে হাসানুল হক ইনু, দীপু মণি ও শাহরিয়ার কবিরসহ অন্য আসামিরা রয়েছেন।
এর আগে গত ২৭ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে এ মামলায় ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ ৩০ জন বর্তমানে পলাতক রয়েছেন।
অভিযোগ গঠন সম্পন্ন হলে পরবর্তী ধাপে সাক্ষ্যগ্রহণসহ মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।
এদিকে কুষ্টিয়ায় ছয়টি হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিনও আজ নির্ধারিত রয়েছে।