
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা এ কঠিন সময়ে স্বজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
রোববার রাতে রিয়াদের ওই সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৬ বাংলাদেশি শ্রমিকের
