বাংলাদেশকে মানবাধিকার ইস্যুতে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ, আইপিইউ সম্মেলনে সাফল্যের কথা জানালেন স্পিকার

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্পিকার জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আইপিইউ সম্মেলনে বাংলাদেশের অর্জন তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। শ্রমিকদের দুর্ভোগ কমানোর উপায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।

এ ছাড়া সম্মেলনের ফোরাম অব উইমেন ও ইয়ং পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

স্পিকার আরও বলেন, আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি।