গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পিনু আটক

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই এলাকার অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারের পর তাকে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয়।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।