রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে তাদের এ সৌজন্য সাক্ষাৎ হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
সাক্ষাতে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। এ সংকট সমাধানে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।