শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক

আগস্ট ১, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 1st August, 2025 10:38 am

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস প্রকাশিত এক নথিতে পরিবর্তিত শুল্কনীতির বিষয়টি জানানো হয়।
‎একই দিন আরও ৭০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ওপর পরিবর্তিত শুল্কহার প্রকাশ করেছে হোয়াইট হাউস। আজ থেকেই কার্যকর হবে নতুন এই শুল্কহার।
এর আগে, ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের (ইউএসটিআর) সাথে তিন দফায় বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধিরা। গত জুলাই মাসে ঢাকার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করে ওয়াশিংটন। খাতভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হয় নতুন সেই হার।
তারও আগে, এপ্রিল মাসে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। পরে তা স্থগিত করা হয়।

যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ। যার মধ্যে বড় অংশই হলো তৈরি পোশাক।

‎ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। সে হিসাবে আজ শুক্রবার (১ আগস্ট) থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হবে।
‎পাল্টা শুল্ক কমানো নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। ইউএসটিআরের সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

রূপগঞ্জের গাউছিয়া কাচাবাজারে আগুনে পুড়ে, ৩শ কোটি টাকার ক্ষতি

রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লায় নির্ধারিত দামে মিলছে না গরুর মাংস

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর সমাগম

মির্জা আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: স্থানীয় সরকারমন্ত্রী

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি