Monday , 8 June 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

যুদ্ধবিরতির মধ্যেও প্রায় সাড়ে ৩ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল: লেবাননের প্রধানমন্ত্রী

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে প্রায় ৩ হাজার ৫০০টি বিমান হামলা এবং শত শত নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। খবর আল-জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, গত ১৭ এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ইসরায়েল ৩ হাজার ৪৯১টি বিমান হামলা, ৪০৭টি নিয়ন্ত্রিত ধ্বংস অভিযান এবং ৬টি রেজিং অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলের কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, লেবানন যুদ্ধবিরতি বজায় রাখতে চেষ্টা করছে। তবে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনা নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল তৈরি করেছে, এর ফলে দেশটির আশ্রয় দেওয়ার সক্ষমতার ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। কারণ বৈরুত, সাইদনসহ দেশের অন্যান্য অঞ্চলে আশ্রয় দেওয়ার সক্ষমতা ইতোমধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।

গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলা এবং জোরপূর্বক সরিয়ে নেওয়ার হুমকির কারণে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

সর্বশেষ - সারাদেশ