Tuesday , 26 May 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:০৪ পিএম

ফরিদপুরের সদরপুরে দু-দিন আগেই ভক্তদের নিয়ে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক। এতে ভক্তবৃন্দ ও স্থানীয় ৩০টি পরিবারের মানুষ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল দশটায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরীফ মসজিদে আগাম-এ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয়ে থাকে। তবে এবারই প্রথম দুইদিন আগে তারা ঈদের নামাজ আদায় করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ বিষয়ে রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক বলেন, আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ঈদের নামাজ আদায় করা হয়। আগামীকাল বুধবার (২৭ মে) সকালে পশু কোরবানি করা হবে।

এ বিষয়টি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, বিষয়টি জানতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দরবারে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ