৫০ কোটি টাকার বিসিক এস্টেট এখন যেন ‘জঙ্গল’

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

সুযোগ-সুবিধা রয়েছে যথেষ্ট। তবে তীব্র সংকট উদ্যোক্তার। শুধু উদ্যোক্তার অভাবে সাত বছরেও আলোর মুখ দেখেনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গড়ে ওঠা বিসিক এস্টেট। বিসিক এলাকা এখন ঘন জঙ্গলে পরিণত হয়েছে। পূর্ণাঙ্গ শিল্পনগরী গড়ে তোলার জন্য পাকা রাস্তা, প্রশাসনিক ভবন, গ্যাস-বিদ্যুৎ সংযোগ—সবকিছু স্থাপন করা হলেও এগুলো এখন চুরি হয়ে যাচ্ছে।

 

সম্প্রতি ট্রান্সফরমার চুরি ও গ্যাসের পাইপ কাটা পড়ার ঘটনাও বেড়েছে। ঝোপ-জঙ্গলে ভরে থাকায় এখানে একা হাঁটাকে ‌‘নিরাপদ’ মনে করেন না অনেকেই। তবে উদ্যোক্তাদের দাবি, দাম বেশি হওয়ায় প্লট বিক্রি হচ্ছে না।