বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৩, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমান।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের

আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামি ট্রাইব্যুনালে, অভিযোগ গঠন আজ

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়: তারেক রহমান

সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭,৫৫৬ ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৯৫, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেবে পুলিশ

‎শেখ হাসিনার বিরুদ্ধে মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

দেশের প্রচলিত আইন জানা সবার দায়িত্ব: আইজিপি