বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আইপিএল উদ্বোধনে যে তারকারা পারফর্ম করবেন

প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আগামীকাল (২২ মার্চ) বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত আসর আইপিএলের উদ্বোধন। ভারতের চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচেই মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি মুখোমুখি লড়াইয়ে নামবে।

ক্রিকেটপ্রেমীরা খেলার পাশাপাশি উন্মুখ হয়ে রয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। আইপিএলের উদ্বোধন মানেই তো চাঁদের হাট। সম্প্রতি ডব্লিউপিএলের উদ্বোধনে তারকার মেলা বসেছিল। শাহরুখ খান থেকে শুরু করে শহিদ কাপুর- বলা চলে কে ছিলেন না সেই তালিকায়!

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনই করছে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি সুরকার, সংগীতশিল্পী এ আর রহমান। যিনি একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন

সংগীতপ্রেমীদের। যার সুরের জাদুতে মুগ্ধ হয়েছে সব শ্রেণির মানুষ।

তবে একা রহমান নন, আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতাবেন আর একজন সংগীতশিল্পী। সোনু নিগম। যার কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বলিউডে একের পর এক সুপারহিট গান গেয়েছেন।

ডব্লিউপিএলের উদ্বোধনী মঞ্চ মাতিয়েছিলেন বলিউডের বাদশা। শাহরুখ খান পারফর্ম করেছিলেন ডব্লিউপিএলের উদ্বোধনে। আইপিএলের উদ্বোধনে থাকছেন বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয়।

তিনি শুক্রবার চিদম্বরম স্টেডিয়ামে পারফর্ম করবেন। সঙ্গে থাকবেন টাইগার শ্রফ। জ্যাকি শ্রফ পুত্র ডব্লিউপিএলের উদ্বোধনের পর আইপিএলের উদ্বোধনেও পারফর্ম করার জন্য ডাক পেয়েছেন। টাইগারের নাচ সকলের কাছেই বিশেষ আকর্ষণীয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। সিএসকে বনাম আরসিবি ম্যাচ শুরু রাত আটটায়। এর ৩০ মিনিট আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে টস। তবে সেদিন মাঠে যারা যাবেন, বা, যারা খেলা দেখবেন টিভি বা স্মার্টফোনে, সকলের কাছেই বিশেষ আকর্ষণীয় হতে চলেছে তারকাসমৃদ্ধ উদ্বোধনী অনুষ্ঠান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

সংখ্যা লঘুদের দাসত্বের শিকল ভেঙে ফেলতে হবে: ওবাইদুল কাদের

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

মার্কিন অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার

৩৩ বছরের জীবনে ১৪ বছর কারাগারে, শেষে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু

দেশে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা