বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

প্রতিবেদক
The Daily World News
মার্চ ১২, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:২০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হবে অধিবেশন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিগত আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হবে। পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন জাতীয় সংসদে। এই ভাষণের মধ্য দিয়ে সমাপ্ত হবে অধিবেশন। আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার সংসদ বসবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি।

সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রথা রয়েছে সংসদে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।

সেই প্রস্তাব আপাতত নাকচ করে দেওয়ার কথা জানিয়েছে জামায়াত। দলটি বলছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হচ্ছে মার্কিন দূতাবাস

বাজারে অপরিপক্ব তরমুজ, তাও কেজি ৮০ টাকা

টিএসসিতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি, ঢাবির সাবেক শিক্ষার্থীদের নিন্দা

ঈদের সাত দিন আগে থেকে সড়কের নির্মাণকাজ বন্ধ থাকবে

এক এসএমএসকে কেন্দ্র করে মাহির বিচ্ছেদ

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ শেষ হচ্ছে

গত দেড় দশকে হিসাব কারচুপিতেই বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিসটেনসেন ‎

ফিরে দেখা ৩০ জুলাই: ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের প্রতিবাদ

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কহার কমে ১৯ শতাংশ