শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

শিক্ষিকার সাথে অশোভন আচরণ, বিএনপি নেতাকে বহিষ্কার

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৪, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ডিগ্রি পরীক্ষা চলাকালে কলেজে হামলা চালিয়ে অফিসকক্ষ ভাঙচুর ও অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে।

এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলছে। কথা কাটাকাটির একপর্যায়ে কলেজশিক্ষিকা চড় মারেন আকবর আলীকে। এরপর আকবর নিজের পায়ের জুতা হাতে নিয়ে শিক্ষিকাকে মারতে থাকেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৩টি দেশের দাবি: গাজায় ইসরায়েলের আগ্রাসন ‘এখনই শেষ করতে হবে’

নাজমুল ইসলামকে বিসিবির নোটিশ, পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য জুড়ে বন্ধ হচ্ছে মার্কিন দূতাবাস

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা নিহত, দাবি ইসরায়েলের

পিকআপ-লেগুনা মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত

উন্নয়ন বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে পরিবহন-বিদ্যুৎ-গৃহায়ণ খাত

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর