প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ঢাকা, ১০ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতীয় হাইকমিশনার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।
এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকেও দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।