সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, হাসপাতালে আরেকজন

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

চট্টগ্রাম প্রতিনিধি | ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় তারেক হোসেন বাপ্পি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাপ্পি ও শাওনের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। অন্যদিকে আহত শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাপ্পি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে হামলার পেছনে রাজনৈতিক বিরোধ, নাকি অন্য কোনো বিরোধ কাজ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামলার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট