নিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচার

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬

নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির করা হচ্ছে না। কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি তার বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার উপস্থিত থাকার কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাকে আদালতে আনা হয়নি। পরবর্তী সময়ে কারাগার থেকেই অনলাইনে বিচারপ্রক্রিয়ায় অংশ নেবেন তিনি।

এর আগে গত ৮ অক্টোবর জিয়াউল আহসানের আইনজীবী ট্রাইব্যুনালে জানান, তাকে একক প্রিজন ভ্যানে করে আনা হলে প্রাণনাশের ঝুঁকি তৈরি হতে পারে। জবাবে প্রসিকিউশন পক্ষ নিরাপত্তার স্বার্থে কারাগারে রেখেই ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার পরিচালনার প্রস্তাব দেয়।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

প্রসিকিউশন পক্ষের দাবি, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর পক্ষে তারা অকাট্য প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে গুমের অভিযোগে চলমান এই বিচারটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।