শনিবার , ৫ জুলাই ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

প্রতিবেদক

জুলাই ৫, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 5th July, 2025 4:14 pm

‎দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এমন মন্তব্য করেন তিনি।
‎তারেক রহমান বলেন, ১০ই মহররম ইসলাম ধর্মালম্বীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এই দিনটি পবিত্র আশুরা হিসেবে পালিত হয়ে থাকে। অন্যায়-অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। ইমাম হোসেন (রাঃ) এর আত্মত্যাগ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।

‎তিনি আরও বলেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ভাঁওতাবাজীর নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস ও টাকা পাচারসহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুুমের রাজত্ব কায়েম করেছিল। ইমাম হোসেন (রা:) ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে।
‎পৃথক বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত আওয়ামী স্বৈরাচার দেশকে কারবালার প্রান্তরে পরিণত করেছিল। মানুষকে জুলুম-হিংস্রতা ও রক্তপাতের এক দুঃসহ দুঃশাসনের মধ্যে জীবন কাটাতে হয়েছে। আশুরা ত্যাগ, নৈতিকতা ও অন্যায়কে প্রতিহত করার শিক্ষা দেয় এবং নিপীড়িতদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংহতি জাগিয়ে তোলে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইফতার মাহফিলে বাধা না দিতে ছাত্রদলের অনুরোধ

খামেনিকে টার্গেটের পূর্বে সিকিউরিটি ক্যামেরা-ফোন হ্যাক করেছিলো ইসরায়েল

আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে মুক্ত করা হয়েছে

গুলশানের ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার: সালাহউদ্দিন আহমদ

মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি: জামায়াত আমির

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে, সই হতে পারে ৬ চুক্তি ও সমঝোতা

যুদ্ধবিরতির পর তেলের দাম কমেছে অন্তত ১৫ শতাংশ