Sunday , 17 May 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা বিচারাধীন এক রিটের সম্পূরক আবেদন শুনেননি হাইকোর্ট। তবে আবেদনটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। ফলে আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিম এম রহমান।

পরে বিসিবি আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান বলেন, আদালত বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে জনৈক মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির রিটের সঙ্গে করা সম্পূরক আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিসিবির নির্বাচন নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবো না।

তিনি আরও বলেন, মোহাম্মদ মোশাররফ নামে একজন ব্যক্তি গত মার্চ মাসে বিসিবি গঠনতন্ত্রের একটি ধারাকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করলে আদালত রুল জারি করেন।

বিচারাধীন সেই রিটে আজকে একটি সম্পূরক আবেদন দায়ের করে আসন্ন ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচন স্থগিত চাওয়া হয়। সেই আবেদনের শুনানি অন্তে আদালত বিসিবির নির্বাচন বিষয়ে এই আবেদন দ্বারা কোনো হস্তক্ষেপ করবে না বলে সিদ্ধান্ত দিয়েছে।

সর্বশেষ - সারাদেশ