সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 25th August, 2025 11:17 am

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে শুরু হওয়া ৩দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশন যোগ দিইয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উদ্বোধনী বক্তব্য রাখবেন তিনি। কক্সবাজারের ইনানিতে বে ওয়াচ হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনের এই সম্মেলন।

‎এর আগে, সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

‎উল্লেখ্য, রোববার বিকেল ৫টার দিকে এই সংলাপের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কার্যক্রমে ছিলো রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন। আলোচনা হয় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে।

রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রাদায়ের নীরবতায় দিনের পর দিন শরণার্থী জীবনে থাকতে বাধ্য হচ্ছেন তারা। সম্মেলনে অংশ নিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।

‎স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণের আগেই পুড়লো ১০ গাড়ি

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিসটেনসেন ‎

দুই আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে চার দেশের প্রতিনিধিদলের বৈঠক

ইরানে নিহত বেড়ে হাজার, ক্ষেপণাস্ত্র-ড্রোনে জবাব দিচ্ছে আইআরজিসি

ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা ‎দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি

দেশে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা