বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: বিচার শুরুর আদেশ

প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 21st August, 2025 11:51 am

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলার অভিযোগ গঠন করা হয়েছে। বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন।

এর আগে, গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে এই মামলায় গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় আসামি করা হয়েছে ১৬ জনকে। এর মধ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে, আজ নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আফজালুল হক।

‎গত ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন।

‎গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চার আগস্ট একজনকে হত্যার এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

২৭ জুলাই ২০২৪: কারফিউর মধ্যে চলে গণগ্রেফতার, সারজিস-হাসনাতকেও তুলে নেয় ডিবি ‎

নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: জামায়াত আমির

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন: র‌্যাব

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

সংখ্যা লঘুদের দাসত্বের শিকল ভেঙে ফেলতে হবে: ওবাইদুল কাদের

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: পটুয়াখালী থেকে আরও এক আসামি গ্রেফতার

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন- ৪ লাখ টাকা জরিমানা