সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রূপগঞ্জে শিশু হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক

মার্চ ১৮, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে মুক্তিপণের দাবিতে জয়ন্ত চন্দ্র দাস (১০) নামে এক স্কুলছাত্রকে অপহরণ করে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা সবাই পলাতক।

ভিকটিম শিশু জয়ন্ত চন্দ্র দাস রূপগঞ্জের বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার শন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০১৮ সালের ৬ জুন মুক্তিপণের দাবিতে ওই স্কুলছাত্রকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ভিকটিমের পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

রায়ের ঘোষণা শুনে আদালতে কাঁদতে কাঁদতে জয়ন্ত চন্দ্র দাসের মা জয়ন্তী রাণী বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আদালত ফাঁসির রায় দিয়েছেন, আমি এই রায় দ্রুত কার্যকর চাই।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফ্রিল্যান্সারের তিন কোটি টাকা লোপাট, ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

বাংলাদেশে জাস্টিন ট্রুডোর জন্মসনদ

পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে ধূমপান

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

দেড় মাসে ১১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, পড়ছে ইতিবাচক প্রভাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা