সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে গ্রেফতার ৫

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৭, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব-১১-এর তদন্তে ঘটনায় জড়িত পাঁচজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন— রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয়।

র‍্যাব জানায়, এই খুনের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়।

মূলত, বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে পদুয়ার বাজারে নামার কথা থাকলেও বাস তাকে পরের স্টেশনে নামিয়ে দেয়। সে সময় শেয়ারিংয়ে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে তিনি পদুয়ার বাজারে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সিএনজি অটোরিকশাতেই ছিনতাইকারীরা অবস্থান করছিলো।

সিএনজিতে ওঠার পর পরই ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় বুলেট বৈরাগীর মাথায় আঘাত করে ছিনতাইকারীরা। পরে তার মূল্যবান সামগ্রী নিয়ে তাকে সিএনজি থেকে ফেলে দেয়া হয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান বুলেট বৈরাগী। এতে তার মৃত্যু হয়।

ত্যায় জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেফতারসহ সিএনজি অটোরিকশা জব্দ করেছে র‍্যাব। তারা সবাই পেশাদার ছিনতাইকারী।

উল্লেখ্য, শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে বুলেটের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইভিএমে কারচুপির শঙ্কা, স্ট্রং রুম পাহারা দিলেন মমতা ব্যানার্জি

২৭ জুলাই ২০২৪: কারফিউর মধ্যে চলে গণগ্রেফতার, সারজিস-হাসনাতকেও তুলে নেয় ডিবি ‎

যুদ্ধকালীন সাইবার হামলায় ইরানের দুটি প্রধান ব্যাংকের ডেটা ধ্বংস

হাতিরপুলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

মির্জা আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: স্থানীয় সরকারমন্ত্রী

মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের পক্ষের রাজনীতিবিদ: নাহিদ

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

‎৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন