বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ইফতারে তরমুজের শরবত

প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

তরমুজ ছোট-বড় সবার বেশ পছন্দের ফল। তরমুজের মৌসুম চলছে, হাতের কাছে সবখানেই তরমুজ পাওয়া যাচ্ছে। এটি শুধু খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। আর এই তীব্র গরমে ইফতারে যদি ঠাণ্ডা এক গ্লাস শরবত খাওয়া যায়, তবে বেশ ভালো হয়। রঙিন হওয়ায় বাচ্চারাও এটি খায় বেশ আনন্দের সঙ্গে। কোনোরকম ঝামেলা ছাড়াই বাসায় বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই শরবত। চলুন, তাহলে দেখে নিই তরমুজের শরবত বানানোর সহজ প্রক্রিয়াটি—

উপকরণ

তরমুজের টুকরো—দুই কাপ
বরফ কুচি—পছন্দমতো
বিট লবণ—এক চিমটি
লেবুর রস—সামান্য
পুদিনা পাতা—কয়েকটি (ইচ্ছে হলে)
চিনি—পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি ব্লেন্ডারে টুকরো করা তরমুজ, বিট লবণ, লেবুর রস, কয়েকটি পুদিনা পাতা ও চিনি দিয়ে ব্লেন্ড করে নিন।

এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। সবশেষে বরফকুচি গ্লাসে ঢেলে টেবিলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার তরমুজের শরবত।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের শুল্ক: কিছু বিষয় অমীমাংসিত রেখে দ্বিতীয় দিনের আলোচনা শেষ

দেশের প্রচলিত আইন জানা সবার দায়িত্ব: আইজিপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা

হলি আর্টিজান ট্র্যাজেডির নয় বছর আজ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প

১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনির গুদামে লাগা আগুন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে, সই হতে পারে ৬ চুক্তি ও সমঝোতা

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা