
রাজধানীর কাকলী এলাকায় একটি ফুটওভার ব্রিজে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আগুনে ফুটওভার ব্রিজটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশের ধ্বংসাবশেষ ও অন্যান্য সামগ্রী পরিষ্কার না করায় পথচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছে বলে জানা গেছে।
