বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে: সড়কমন্ত্রী

প্রতিবেদক
The Daily World News
জুন ১৮, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে— বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, পদ্মা সেতুর পিলারের নিচে মাটি কাটার বিষয়ে যা ছড়িয়েছে সে বিষয়টি ভুল।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মাটি অপসারণে সেতুর ক্ষতি তো হবেই না বরং নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ঠিক হবে। পদ্মা সেতুর পিলার করতে গিয়ে যে সাময়িক রাস্তা ছিল সেটা অপসারণ হয়েছে যা আগের সরকারের সময়েই করা উচিত ছিল।

তিনি আরও বলেন, রাজধানী থেকে বাস টার্মিনাল ও ঢাকার আশেপাশের এলাকাগুলোর সাথে কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস, মেট্রো ও মনোরেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে রেলের জন্য ১৫০ বগি কেনা হবে। এসব বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট অনেকটাই কমে যাবে।

এ সময় মেট্রো স্টেশনে ও পিলারে পোস্টার লাগানো রোধে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বানও জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

সর্বশেষ - সারাদেশ