বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

যুদ্ধবিরতির মধ্যেই আন্ডারগ্রাউন্ড মিসাইল লঞ্চার উদ্ধারে কাজ করছে ইরান: সিএনএন

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ১৫, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৬ এএম

যুদ্ধবিরতি চলাকালে আন্ডারগ্রাউন্ড মিসাইল লঞ্চার উদ্ধারে কাজ করছে ইরান, এমনটাই দেখা গেছে সিএনএন পর্যালোচিত স্যাটেলাইট ছবিতে।

ছবিতে দেখা যায়, ‘ফ্রন্ট-এন্ড লোডার’ দিয়ে বন্ধ হয়ে থাকা টানেল থেকে ধ্বংসস্তূপ সরিয়ে তা পাশের ডাম্প ট্রাকে তোলা হচ্ছে।

সিএনএনের আগের এক অনুসন্ধানে জানা যায়, ওই ঘাঁটির প্রবেশমুখে হামলা চালিয়ে লঞ্চার সিস্টেম সাময়িকভাবে অকেজো করে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সিএনএনের সঙ্গে কথা বলা সূত্রগুলো জানায়, এক মাসের লড়াইয়ের পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত ছিল বলে মার্কিন গোয়েন্দারা মূল্যায়ন করেছে। তবে প্রবেশপথে হামলার কারণে এসব লঞ্চারের অনেকগুলোই ভূগর্ভে আটকা পড়ে থাকতে পারে।

‘মিসাইল সিটি’ নামে পরিচিত এসব ঘাঁটিতে পুনরায় সচল করার চেষ্টা প্রত্যাশিতই ছিল বলে মনে করেন জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রোলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ার।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতি মানে হচ্ছে—আপনাকে মেনে নিতে হবে যে, আপনার প্রতিপক্ষ তাদের সামরিক সক্ষমতার কিছু অংশ আবার গড়ে তুলবে, যেগুলো ধ্বংস করতে আপনি অনেক সময়, শ্রম ও অর্থ ব্যয় করেছেন।’

লেয়ার আরও বলেন, এটি ইরানের ঘাঁটি পরিচালনার নকশারই অংশ। ‘মিসাইল সিটি প্রথমে আঘাতপ্রাপ্ত হলে, ধ্বংসস্তূপ সরিয়ে আবার হামলা চালানো, এই যুদ্ধনীতি ইরানের জন্য কার্যকর মনে হচ্ছে।’

সর্বশেষ - সারাদেশ