শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

চৌদ্দগ্রামে জামায়াত আমির চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাবো না

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চরম প্রতিকূল পরিস্থিতির মাঝেও আপনাদের ছেড়ে যাইনি। ভবিষ্যতেও এ দেশ ও আপনাদের ছেড়ে কোথাও যাবো না।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মানুষ ১৩ তারিখের পর একটি পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তন যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভর করে, মা-বোনদের আকাঙ্ক্ষার ওপর আসবে। মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের মায়েদের গায়ে হাত দেবেন, আর আমরা বসে বসে দেখবো—সেই চিন্তা করবেন না। এসব থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন দলটির আমির।

জামায়াতের নামে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেবো, ইমাম-খতিবদের বের করে দেবো—অথচ এসব মিথ্যাচার।

তিনি আরও বলেন, আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে সবাই নিরাপত্তা পাবে। আর চাঁদাবাজদের আমরা সতর্ক করবো, সংশোধন হওয়ার সুযোগ দেবো, ভালো না হলে চরম মূল্য দিতে হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলো জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা

সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭,৫৫৬ ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৬৯৫, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেবে পুলিশ

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

তেলের সংকট, চালকদের পাশাপাশি বিপাকে পাম্প কর্তৃপক্ষ

‎৩ আগস্ট ২০২৪: শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকার পতনের এক দফা

টঙ্গীর মাজার বস্তিতে রাতভর পুলিশের অভিযান

নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: জামায়াত আমির

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের