বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ৯, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সাড়ে ৪ লাখের বেশি। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন। ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের চেয়ে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনটির দুই উপজেলা শ্রীবরদী ও ঝিনাইগাতীতে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটকেন্দ্র ১২৮টি। আর ভোটকক্ষ ৭৫১টি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। তবে মূল লড়াই বিএনপি-জামায়াত প্রার্থীদের মধ্যে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষার যেন শেষ নেই

Desenmascarando al Rey de la Selva Asiática: Una Inmersión Profunda en Dragon Tiger

Desenmascarando al Rey de la Selva Asiática: Una Inmersión Profunda en Dragon Tiger

রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

ফরিদপুরে ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

Marathonbet: A Magyar Sportfogadás Új Korszaka – Részletes Értékelés

Marathonbet: A Magyar Sportfogadás Új Korszaka – Részletes Értékelés

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

ফরিদপুরে দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর

৩৩ বছরের জীবনে ১৪ বছর কারাগারে, শেষে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু