রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

নির্বাচনের বাকি মাত্র দুই সপ্তাহ। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট। কিন্তু, জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা।

২১ লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে, জেলা তথ্য অফিসকে দেয়া হয়েছে মাত্র ২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ। অর্থাৎ, ভোটার প্রতি খরচ গড়ে ৯ পয়সা। ফলাফল—প্রচার হচ্ছে সীমিত; বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছাচ্ছে না তথ্য।

তথ্য অফিসের পাশাপাশি জেলা-উপজেলা প্রশাসনসহ সরকারি সকল দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সমাজিক যোগাযোগমাধ্যম ও ব্যানারে। তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনও স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে। তারা বলছেন, প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন। তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে।

সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা।

জামালপুর জেলা সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ১ লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

জামালপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জামালপুরের পাচঁটি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ১২ হাজার ১৮৭ জন। এর মধ্যে নারী ১০ লাখ ৫৮ হাজার ৪১ জন ও পুরুষ ভোটার ১০ লাখ ৫৪ হাজার ১২৯ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

জেষ্ঠ্যতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত দলগুলো

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি: কাদের

ভালো প্রস্তাব পেলে ফিরিয়ে দেবেন না মাহি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু

সোনারগাঁ নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, পুলিশসহ আহত ২০

ইরানে নিহত বেড়ে হাজার, ক্ষেপণাস্ত্র-ড্রোনে জবাব দিচ্ছে আইআরজিসি

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও

সিলেট থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার