মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

টাঙ্গাইলে চাষীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ১৪, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

ঙ্গাইলে নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় ১৫ জনের মাঝে ‘কৃষক’ কার্ড ও গাছের চারা তুলে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শুরুতে ‘কৃষক কার্ড’ পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। এ কার্ডের মাধ্যমে তারা ২ হাজার ৫০০ টাকা করে নগদ সুবিধা পাবেন।

এর আগে, সকাল ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা দেন তারেক রহমান। পথে পথে তাকে স্বাগত জানান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। টাঙ্গাইল ছাড়াও পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, রাজবাড়ী, মৌলভীবাজার, পঞ্চগড় ও জামালপুরের ৯ স্থানে আজ কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। প্রাক-পাইলটিং এ কার্যক্রমে সরকারের ব্যয় হচ্ছে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

প্রসঙ্গত, কৃষক কার্ড বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি চালু করেছে সরকার।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‎বাঁধ ভেঙে ফেনীর ২০ গ্রাম প্লাবিত, পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ

হাতিরপুলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

ফ্রিল্যান্সারের তিন কোটি টাকা লোপাট, ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

অশ্রু আর ভালোবাসায় আলী শামখানিকে বিদায় ইরানের

যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৩টি দেশের দাবি: গাজায় ইসরায়েলের আগ্রাসন ‘এখনই শেষ করতে হবে’

৬-২ ব্যবধানে এগিয়ে সেরা আটে ম্যানসিটি

জিম্মিদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’দের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ

সন্ত্রাস ও অর্থের প্রভাবমুক্ত রাজনীতি চায় এনসিপি: আখতার হোসেন

ইরানে নিহত বেড়ে হাজার, ক্ষেপণাস্ত্র-ড্রোনে জবাব দিচ্ছে আইআরজিসি

আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ