শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

প্রতিবেদক

জুলাই ১২, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক | 12th July, 2025 9:19 am

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা, হেলথ পলিসি ওয়াচ-এর প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় নেয়া হয়েছে এমন পদক্ষেপ। শুক্রবার থেকে কার্যকর হয়েছে তার ছুটি। গেল বছরের শুরুতে WHO-এর এই পদে যোগ দেন পুতুল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবেই পদটি বাগিয়ে নেন তিনি।
‎চার মাস আগে, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দু’টি মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন- দুদক। অভিযোগে বলা হয়, WHO-এ নিয়োগ পেতে প্রচারণার সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড নিয়ে ভুয়া তথ্য ব্যবহার করেছেন পুতুল, যা বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ এবং ৪৭১ ধারার লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে এ ব্যাপারে তদন্ত শুরু করে দুদক।

WHO জানিয়েছে, পুতুলের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সীমান্তরক্ষীদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

জিম্মিদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’দের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

২১ আগস্ট গ্রেনেড হামলা; খালাসপ্রাপ্ত আসামিদের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে ‎

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল ‎

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

‎টানা বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচাবাজারে, বেড়েছে মাছের দাম

২০২৫ সালে মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ দরপতন হচ্ছে কেন?

ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতার ইরানে

ভালো প্রস্তাব পেলে ফিরিয়ে দেবেন না মাহি