বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত, নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

জাতীয় সংসদের চলমান অধিবেশনের শেষ দিনে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দল। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ এবং অতীতের রাজনৈতিক সহিংসতার বিষয়গুলোও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বৈঠকে কী কী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।