আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলার কথা রয়েছে।

সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অধিবেশনের সময়সূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৈঠকে আরও জানানো হয়, তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর নতুন অধিবেশন শুরুর আগে মোট তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এসব অধ্যাদেশের পাশাপাশি সংসদে একটি বিলও উপস্থাপনের কথা রয়েছে।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত বিষয় এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত আইনও রয়েছে। অধিবেশনে এসব বিষয়ে আলোচনা ও পরবর্তী সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।