বিবাহ-তালাক নিবন্ধনে চালু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা

লেখক:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন প্রক্রিয়াকে ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এই পদ্ধতি চালু হলে তথ্য গোপন করে একাধিক বিয়ে এবং বাল্যবিবাহের মতো ঘটনা নিয়ন্ত্রণে সহায়তা করবে।
নতুন ব্যবস্থায় বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রাজধানীর নিকেতনে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে আইনমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে ঢাকার সাব-রেজিস্ট্রারদের পদায়নে লটারির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।