২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

দেশজুড়ে হামের সংক্রমণ ও হামের মতো উপসর্গে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের বৃহস্পতিবারের (৮ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩৩২ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর পরীক্ষায় ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এ সময়ের মধ্যে সারা দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৬২৫ জন। তাদের মধ্যে ২২ হাজার ১১৬ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।

স্বাস্থ্য এ সম্পর্কিত আরও পড়ুন: