রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

অ্যাটলেটিকো মাদ্রিদকে কাঁদিয়ে স্পেনের সিংহাসনে রিয়াল সোসিয়েদাদ

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ১৯, ২০২৬ ৫:১৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৩ এএম

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র নতুন রাজা এখন রিয়াল সোসিয়েদাদ। শিরোপার মঞ্চে ২-২ গোলের মহাকাব্যিক এক লড়াইয়ের পর টাইব্রেকারে শিরোপার স্বপ্ন চুরমার হলো মাদ্রিদ জায়ান্টদের। দুইবার পিছিয়ে পড়ার পর হুলিয়ান আলভারেসের জাদুতে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হলো না সিমেওনের দলের। শুটআউটের সেই স্নায়ুচাপ সামলে পাঁচ বছর পর আবারও স্পেনের সিংহাসনে সোসিয়েদাদ।

সেভিয়ায় শনিবার রাতে কোপা দেল রে’র ফাইনালে কখনও রিয়াল সোসিয়েদাদ এগিয়ে, তো কখনও অ্যাটলেটিকোর অবিশ্বাস্য কামব্যাক। কিন্তু পেনাল্টি শুটআউটের সেই স্নায়ুচাপ সামলে ৩৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে নতুন রাজা এখন সোসিয়েদাদ।

ঘড়ির কাঁটায় তখন মাত্র ১৫ সেকেন্ড। ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই অ্যাটলেটিকোর জালে বল। বারেনেক্সিয়ার হেডে স্তব্ধ হয়ে যায় সিমেওনের দল। তবে দমে যাওয়ার পাত্র নয় গ্রিজম্যানরা। ১৮ মিনিটেই নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকমানের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে অ্যাটলেটিকো।

কিন্তু প্রথমার্ধের নাটক তখনও বাকি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে আবারও লিড এনে দেন অধিনায়ক ওইয়ারসাবাল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মাতারাজ্জোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা। অ্যাটলেটিকো যখন ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায়, তখনই দৃশ্যপটে হাজির হুলিয়ান আলভারেস। ৮৩ মিনিটে বক্সের বাইরে থেকে এক চোখ ধাঁধানো বাঁ পায়ের শটে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান এই আর্জেন্টাইন।

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়। গোলপোস্ট আর গোলরক্ষকের অতিমানবীয় সেভে স্কোরলাইন থাকল ২-২। ফল নির্ধারণে খেলা গড়ায় সেই ভাগ্যপরীক্ষার টাইব্রেকারে।

টাইব্রেকারে অ্যাটলেটিকোর সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মারেরো। একে একে রুখে দিলেন সরলথ ও আলভারেসের শট। আর তাতেই ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে জয় নিশ্চিত করে সোসিয়েদাদ।

এই জয়ে ইতিহাস গড়লেন কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জোও। যুক্তরাষ্ট্রের প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো কাপ ফাইনাল জিতলেন তিনি। পাঁচ বছর পর আবারও সোসিয়েদাদের হাতে কোপা দেল রের মুকুট।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালে র‍্যাবের অভিযানে দালালচক্র

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৩টি দেশের দাবি: গাজায় ইসরায়েলের আগ্রাসন ‘এখনই শেষ করতে হবে’

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ৬ কর্মকর্তার পদায়ন

একটি কুচক্রীমহল বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে: ফখরুল

যুদ্ধকালীন সাইবার হামলায় ইরানের দুটি প্রধান ব্যাংকের ডেটা ধ্বংস

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আরএফএল, লাগবে না অভিজ্ঞতা