সোমবার , ১ জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি ভয়াবহ হবে: রিজভী

প্রতিবেদক
The Daily World News
জুন ১, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালকদের উদ্যোগে আয়োজিত দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী এ সময় অভিযোগ করেন, মব কালচার তৈরি করে গণতন্ত্রবিনাশী কাজ করছে একটি দলের বটবাহিনী। মতপ্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দাও জানান।

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, ঢাকা শহরে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই রিক্সা, ভ্যান, অটোচালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।

সর্বশেষ - সারাদেশ