রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ঢাকা-৮ আসন আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

রাজধানীর ঢাকা-৮ আসনের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেছেন, বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর। এখন ওরা চাচ্ছে ওদের কাছ থেকে আমরা শিখি। কিন্তু আমরা সেটা চাই না।

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, একজন গ্যাংস্টার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী ব্যক্তি সংসদ সেশনে দাঁড়িয়ে থাকে বা নির্বাচনে দাঁড়িয়ে থাকে, পেশিশক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, এটার বিরুদ্ধে তো আগে আমাদের বলতে হবে।

আজ সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন মির্জা আব্বাস। তিনি বলেন, এখানে আমার বাড়ি, সবকিছুই এখানে। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না তারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করতে গিয়ে জনগণের ওপর অবিচার করছে। এখানে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, কিছু কিছু প্রার্থীর মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নেই। তারা ভোটও চায় না। শুধু আমার বিরুদ্ধে অনর্গল কথা বলছে।

অন্যদিকে, পাটওয়ারী বলেন, অনেকে বলতেছে আমরা বিষোদগারের রাজনীতি করি। কিন্তু সেটা করছি করি না। দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলাতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে, তারা আমাদের বিরুদ্ধে লাগে। এরপরে বলে ছেলেগুলা বেয়াদব, অর্বাচীন, অনেক আমাদেরকে দিয়ে থাকে তারা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অনেক কথা বলেছিল, আমরা যখন বলেছিলাম আপনি বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা রাখতে পারবেন না। তো সেই অবস্থা এখনও চলছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন শুল্কহারের সুফল পাচ্ছেন উদ্যোক্তারা, জ্বালানি সংকট দূর করার আহ্বান ‎

তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ২

ভূমিকম্পে কাঁপলো জাপান, সুনামির আশঙ্কা নেই

সেলুন উদ্বোধনে হেলিকপ্টারে গেলেন জায়েদ খান

ঈদ ঘিরে ইসলামপুরে পাইকারদের ভিড়, বেড়েছে কাপড়ের দাম

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার

যশোর-বেনাপোল মহাসড়কে ভেঙে পড়লো শতবর্ষী গাছ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

দেড় মাসে ১১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, পড়ছে ইতিবাচক প্রভাব

ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে