বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

প্রতিবেদক

সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক | 11th September, 2025 10:29 am

‎কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের এক সভায় এই নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেইসাথে, তেলআবিবের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপের আহ্বানও জানান তিনি।

‎মোহাম্মদ বিন সালমান বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের আগ্রাসন বন্ধে আরব, ইসলামিক এবং আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। যাতে দখলদার শক্তিকে থামিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়। এ সময়, সৌদি আরব কাতারের পাশে আছেও বলেন জানান তিনি।

অপরদিকে, কাতারে হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলের হামলায় অসন্তুষ্টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি পুরো পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি না। এটা গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে।

উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা লক্ষ্য করে ১২টি বিমান হামলা চালায়। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় এ হত্যাচেষ্টা চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ।

এই হামলা এমন এক সময় হয়, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

অপরদিকে, এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন শুল্কারোপের আদ্যোপান্ত: সর্বোচ্চ সিরিয়ায়, সবচেয়ে কম ইউরোপিয়ান দেশগুলোতে

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা লুক্সেমবার্গের

সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদলীয় নেতা

জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষার যেন শেষ নেই

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না: নাহিদ

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: আইএসপিআর

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়: তারেক রহমান

তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন আইআরজিসির: বিবিসি

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত

মালয়েশিয়া থেকে ফেরত আসা ৩ জন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা