বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ৭, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

‎উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান, ঢাকা ছাড়বেন ১১ জানুয়ারি
‎দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে সফর শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। ফিরবেন ১৪ জানুয়ারি। এই সময়ে উত্তরের ৯টি জেলায় যাবেন তিনি।

তার এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট যাবেন। সেদিন রাতে ফিরবেন রংপুর। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ-ও করবেন।

সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ‎

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ: গভর্নর

তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে শিলা ঝরার আভাস

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত ৬০

সেলুন উদ্বোধনে হেলিকপ্টারে গেলেন জায়েদ খান

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ গাইবান্ধায় একই গ্রামে নিহতদের কবর খনন চলছে, দুপুরে দাফন

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে: গভর্নর