বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৯, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

ভারী বৃষ্টিপাতে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পরিপ্রেক্ষিতে বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেন, প্রবল বর্ষণে সব হাওর তলিয়ে যাচ্ছে। কৃষকেরা ধান কাটতে মাঠে লড়াই করছেন।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সরকারদলীয় এ সংসদ সদস্য।

পরে এ বিষয়ে সংসদ নেতা ও সরকারপ্রধান বলেন, এটি খুবই উদ্বেগের ব্যাপার। আবহাওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে ৩ দিন আগে এই ৩টি জেলার স্থানীয় প্রশাসনকে আমি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।

তিনি আরও বলেন, আজ সকালেও আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। প্রবল বর্ষণে সিলেটের তিন জেলা ও ময়মনসিংহের কিছু এলাকা এই সমস্যার সম্মুখীন হয়েছে। এতে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী ৩ মাস আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে রোহিঙ্গা সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

অনলাইনে টাকা আয়ের প্রলোভন, ডিএমপির সতর্কবার্ত

ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল

বাসা বা দোকান ভাড়ার অ্যাডভান্সের জাকাত কে দেবে?

ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষাণা তারেক রহমানের

ফিরে দেখা অভ্যুত্থানের দিনগুলো, কী বলছেন জুলাই যোদ্ধারা? ‎

টিএসসিতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি, ঢাবির সাবেক শিক্ষার্থীদের নিন্দা