বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাজধানীতে ব্যাপক শিলাবৃষ্টি

প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রাজধানীর বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। সঙ্গে বয়ে যাচ্ছে হালকা বাতাসও। এতে শীতল অনুভব হচ্ছে। তবে ঘরমুখো যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে আকাশ মেঘলা ছিল। মেঘের আড়ালে মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও গরমের প্রভাব ছিল না। ইফতারের পর থেকে বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সোয়া ৭টার দিকে ভারী বর্ষণ শুরু হয়। সঙ্গে শীলাও পড়তে দেখা যায়।

বৃষ্টির এমন আচরণে বিপাকে পড়েন ঘরমুখো মানুষ ও পথচারীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সময় সংবাদের কর্মীরা জানিয়েছেন, বৃষ্টি শুরু হলে অনেকে রাস্তার আশপাশের দোকানপাট, ভবন এবং বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন।

শীলরাবৃষ্টি শুরু হওয়ার পর আসাদুল্লাহ নামে এক ব্যক্তি প্রাইভেট কার নিয়ে তাড়াহুড়ো করে রাজধানীর টিকাটুলি এলাকার একটি বাড়ির গ্যারেজে ঢুকে পড়েন। বাইরের গাড়ি ভেতরে ঢোকানোর অনুমতি না থাকায় দারোয়ানের সঙ্গে তার ঝগড়া বাঁধে।

বশেষ ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এসময় রংপুরে ৩৪, কুড়িগ্রামের রাজারহাটে ৩৫, নীলফামারির ডিমলায় ৩০ এবং রাজধানী ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যদিকে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি একটু কমতে পারে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুশইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

Slotuna: Ένας Νέος Ανερχόμενος Προορισμός για Ψυχαγωγία στο Διαδίκτυο στην Ελλάδα

Slotuna: Ένας Νέος Ανερχόμενος Προορισμός για Ψυχαγωγία στο Διαδίκτυο στην Ελλάδα

এক বছরেও বিচারের কোনো অগ্রগতি হয়নি: আবু সাঈদের ভাই

তথ্যমন্ত্রী গণমাধ্যমে হস্তক্ষেপ না থাকায় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদের অভিনন্দন

Unearthing Riches: A Deep Dive into OdinFortune’s Realm of Online Gaming

Unearthing Riches: A Deep Dive into OdinFortune’s Realm of Online Gaming

সীমান্তরক্ষীদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

রোববার কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

অনুমোদন ছাড়া চলছিল চার হাসপাতাল, সোয়া ১৪ লাখ টাকা জরিমানা