মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রমনা বটমূলে বোমা হামলা, ২৫ বছরেও হয়নি মামলার চূড়ান্ত নিষ্পত্তি

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ১৪, ২০২৬ ৭:৩৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ এএম

২৫ বছরে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ‘হত্যা মামলা’। বিচার চলাকালীন সময়ে একাধিক আসামির মৃত্যুও হয়েছে। গত বছর হাইকোর্টে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমলেও পূণার্ঙ্গ রায়ের অপেক্ষার দিন গুনছেন আসামিপক্ষ।

একই ঘটনায় করা বিস্ফোরক মামলার রায় আগামী বৈশাখের আগেই ঘোষণা করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলছেন, হত্যা মামলার রায় প্রকাশের পর রাষ্ট্রের নির্দেশনায় চূড়ান্ত নিষ্পত্তি করা হবে।

২০০১ সালের ১৪ এপ্রিল, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। আকস্মিক এই হামলায় নিহত হয় ১০ জন।

সেই ঘটনার ৭ বছর পর, ২০০৮ সালে, ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেয় সিআইডি। পরে ২০১৪ সালে হত্যা মামলার প্রধান আসামি মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। যদিও ২০২৫ সালে, হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন প্রাপ্তদের সাজা কমে যায়।

আসামিপক্ষের আইনজীবী বলছেন, হত্যা মামলায় হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ না হওয়ায় এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না তারা।

আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরেই আসামিপক্ষ আপিল করলে এটি আপিল বিভাগে শুনানি হবে। তারপর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে। আশা করবো, এই মামলার রায় যেন দ্রুতই প্রকাশ করা হয়।

তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, রায় প্রকাশ হলে তা পর্যালোচনা করে রাষ্ট্রের নির্দেশনা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তির দিকে আগানো হবে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, যত দ্রুত সম্ভব, এই মামলার রায় প্রকাশের জন্য চেষ্টা করা হবে। রায় পর্যালোচনা করার পর আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দিক নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে, ২৫ বছরেরও রমনা বটমূলে বোমা হামলায় করা বিস্ফোরক আইনের মামলাটি বিচারিক আদালতের গন্ডি পার হয়নি। মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের স্বদিচ্ছার অভাবকেই দায়ী করছেন আসামিপক্ষের আইনজীবীরা। যদিও পাবলিক প্রসিকিউটর বলছেন, আগামী বৈশাখের আগেই এ মামলার রায় ঘোষণা হবে।

বিস্ফোরক আইনের মামলাটি সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অস্থিরতা কমছে না নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান

বেইলি রোডে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে: সিআইডি প্রধান

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর সমাগম

কাজাখস্তান ভ্রমণে আকর্ষণীয় যা যা দেখবেন

আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

জবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযোগ গেল রাষ্ট্রপতির কাছে

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ