শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

জ্বালানি তেলের দাম সমন্বয়ে আইএমএফ এর চাপ নেই: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ২৫, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কোনো চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেও বিকল্প কোনো উপায় না পেয়ে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পেছনে পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসভাড়াও নির্ধারণ করা হয়েছে এবং ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো প্রকার আলোচনার প্রয়োজন ছাড়াই বাসভাড়াও কমানো হবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও কমার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়া বা কমার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে ভাড়া নির্ধারণ করা হয়। সেই অনুপাতেই ভাড়া সমন্বয় করা হবে। যেহেতু গ্যাসের দাম বাড়েনি, তাই গ্যাসচালিত কোনো যানবাহনের ভাড়াও বাড়বে না।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

নতুন-পুরোনো সিনেমা নিয়ে ঢাবিতে চলচ্চিত্র উৎসব

৩৩ বছরের জীবনে ১৪ বছর কারাগারে, শেষে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু

৩০০ টাকায় মিলছে আট কেজির তরমুজ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে শিলা ঝরার আভাস

রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন- ৪ লাখ টাকা জরিমানা

রোজার আগের দিন অস্থির লেবুর বাজার, চড়া শসা-বেগুন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিসের জন্য রাষ্ট্রের ব্যর্থতাই দায়ী— বলছেন বিশ্লেষকরা

গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় ও ঐতিহাসিক বাণিজ্য চুক্তি— শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় শেষ ‎অনলাইন ডেস্ক