সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

কলেজ শিক্ষকদের ছুটির বিষয়ে সরকারের নতুন পদক্ষেপ

প্রতিবেদক
The Daily World News
মার্চ ৩০, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:২০ এএম

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়েছে, শিক্ষা খাতে ভ্যাকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত বিদ্যমান সংজ্ঞা ও সুবিধা পুনর্বিবেচনার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পূর্ববর্তী এক স্মারকে শিক্ষা খাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা সমীচীন নয় বলে মত দিলেও শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, অর্জিত ছুটি এবং অন্যান্য সুবিধা পুনর্বিন্যাসের সুযোগ রাখার কথা জানিয়েছিল।

অন্যদিকে, অর্থ বিভাগ ২০২৫ সালের জাতীয় বেতন কমিশনের সুপারিশের আলোকে শিক্ষকদের নন-ভ্যাকেশন সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনার নির্দেশনা দেয়। এ সংক্রান্ত মতামত চাইলে জাতীয় বেতন কমিশন, ২০২৫ জানায়, ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ অনুযায়ী এ উদ্যোগ বাস্তবসম্মত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমানে কার্যকর ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী ‘অবকাশ বিভাগ’-এর কর্মচারীদের ছুটির বিষয় নির্ধারিত রয়েছে। ফলে শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন ঘোষণা করতে হলে সংশ্লিষ্ট বিধিমালার সংশোধন প্রয়োজন হবে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

এ প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর-এর পাঠানো যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনটি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়-এর অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ উপজেলার তিনটি ইউনিয়নজুড়ে বাঘরী বিলের অবস্থান। রোববার রাতে এই বিলে গ্রামবাসীর পিটুনিতে চারজন নিহত হন। গত সোমবার তোলা

‘আতঙ্ক–ক্ষোভ’ থেকে সোনারগাঁয়ে গণপিটুনি

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর সমাগম

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুদলীয় গণতন্ত্রের সঙ্গে রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি: মির্জা ফখরুল

ইভিএমে কারচুপির শঙ্কা, স্ট্রং রুম পাহারা দিলেন মমতা ব্যানার্জি

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও

একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত মেনে নেয়া হবে না

শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস: আজ মন্ত্রিসভার বৈঠকে হতে পারে সিদ্ধান্ত