বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

প্রতিবেদক

জুলাই ৩, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 3rd July, 2025 12:26 pm

আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার।

পবিত্র আশুরা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকা ভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে।

 

তিনি বলেন, ৬ জুলাই (১০ মহররম) দিনব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে, সবখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

মো. সারওয়ার আরও বলেন, মিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না। ধাতব ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা, সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশি হেফাজতে লতিফ সিদ্দিকী, অবরুদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় সপ্তম

রাতের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা জবাব দিচ্ছে ইরানও

মির্জা আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: স্থানীয় সরকারমন্ত্রী

নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ‎

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে মুক্ত করা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার