বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ৯, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ। মামলার রায় সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে। বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছে ৬ জন। তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি ২৪ আসামি পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

এদিকে, প্রসিকিউশন বলছে, সাক্ষীদের জবানবন্দি ও দালিলিক তথ্য-উপাত্তে তারা মামলা প্রমাণে সক্ষম হয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে।

গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তাসহ সাক্ষ্য দেন ২৫ জন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুলে ১৭ জনের চাকরি

পিকআপ-লেগুনা মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত

১৭ জুলাই ২০২৪: কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে

সাবেক সচিবের মেয়ে চুরি করেছে ৮০০ মোবাইল, ডাক্তার সাজতে গিয়ে ধরা

বাজারে অপরিপক্ব তরমুজ, তাও কেজি ৮০ টাকা

দেশের প্রচলিত আইন জানা সবার দায়িত্ব: আইজিপি

রোজার বাজার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মতিউর

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

পটিয়ায় পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুর ‎নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি; কেউ যেন ভোটের প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটায়